এবারে চিকিত্সকদের সাহায্যে `ওয়াটসন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সাশাসে্ত্র অধ্যয়নরত শিক্ষার্থীদের সাহায্য করবে আইবিএমের তৈরি সুপারকম্পিউটার `ওয়াটসন'। ওয়াটসনের কৃত্রিম বৃুদ্ধিমত্তার সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নারস কলেজ অফ মেডিসিনের শিক্ষর্থীরা চিকিত্সাবিজ্ঞানে প্রশিক্ষণ নেবেন। খবর বিবিসির।চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করতে ও চিকিত্সায় সঠিক পদক্ষেপটি কি হতে পারে, শিক্ষার্থীদের এমন তথ্য দিতে পারবে ওয়াটসন। ক্লিভল্যান্ড কলেজ অফ মেডিসিনে কাজে নামার আগে থেকেই অবশ্য চিকিত্সাবিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে ওয়াটসন। নিউ ইয়র্কের ক্যানসার সেন্টার চিকিত্সকদের সঙ্গে কাজ করছে এই সুপার কম্পিউটারটি। এছাড়াও পরীক্ষামূলকভাবে ওয়াটসন ব্যবহার করছে হেলথ ইনসুরেন্স কোম্পানি ওয়েলপয়েন্ট।মার্কিন কুইজ শো `জিওপার্ডি' জিতে আলোচনায় আসে আইবিএমের তৈরি ওয়াটসন সুপারকম্পিউটার।